চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। ১৩ মাসে ২১ হত্যায় বোঝা যায় কতটা অবনতি হয়েছে বন্দরনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির। রাজনৈতিক বিরোধের সাথে যুক্ত হয়েছে আন্ডারওয়ার্ল্ডের একাধিক গ্রুপের দ্বন্দ্ব। এত কিছুর পর পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে যখন বিরক্ত বাসিন্দারা, তখনই মাঠে নামে র্যাব। সাম্প্রতিক আলোচিত সরোয়ার হত্যাকাণ্ড ও দুটি স্থানে গুলি বর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয় অস্ত্রসহ।
১৩ মাসে হত্যার পরিসংখ্যান
গেল ১৩ মাসে শুধু রাউজানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৫ জন, নীরেশরায়ে একজন। নগরীর বাকলিয়ায় তিনজন এবং খুলসিতে খুন হয়েছে একজন। এই পরিসংখ্যান প্রকাশ করে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র।
সরোয়ার বাবলা হত্যাকাণ্ড
সর্বশেষ গত বুধবার চালিতাতলির খন্দকারপাড়ায় বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ সহ আরও দুইজন। একের পর এক হত্যাকাণ্ড ও প্রকাশ্যে অস্ত্রবাজি জনমনে আতঙ্ক সৃষ্টির পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে র্যাব অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে। এর মধ্যে আলাউদ্দিন ও হেলাল নামে দুইজন সরোয়ার হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি র্যাবের।
র্যাবের অভিযানের বিস্তারিত
দুর্ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত র্যাবের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে। অ্যারেস্ট করেই বসে থাকা নয়। যারা বাকি আছে তাদেরও গ্রেফতারের জন্য কার্যক্রম চলছে। আসামি গ্রেফতার করতে সবসময় সময় লাগে। সরোয়ার হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর রাতে রাউজানের পাঁচজন গুলিবিদ্ধ হয়। র্যাব জানায়—গ্রেফতার ছয়জনের মধ্যে তিনজন এই ঘটনায় জড়িত। এরা হলেন জ্যাকি, জনি ও ইশতেয়াক।
রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে দেখা যাচ্ছে এটি তুরস্ক নির্মিত। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত অস্ত্র নয়। এছাড়া বৃহস্পতিবার রাতে চালিতাতলীতে অটোরিকশা চালক ইদ্রিসের ওপর গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার হন আরমান আলী রাজ।
নির্বাচনের আগে সতর্কতা
নির্বাচনের আগে একের পর এক এ ধরনের ঘটনায় র্যাব সতর্কতার কথা জানিয়েছে। কেউ স্পেসিফিকভাবে স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এটি করছে। তবে নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম অবশ্যই উদ্বেগজনক।
মামলা দায়ের
সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের দু’দিন পর বাইজিদ থানায় মামলা করেছেন তার বাবা আবুল কালাম। এতে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয়েছে।
জুবায়দ ইবনে শাহাদাত
যমুনা নিউজ, চট্টগ্রাম
This post belongs to : JAMUNA TV See full Video content